ঢাকাSunday , 23 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ী এলএসডি গোডাউন থেকে চাল-গম আত্মসাতের ঘটনায় শ্রমিকদের সংবাদ সম্মেলন

Nadigram
June 23, 2024 8:24 pm
Link Copied!

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী সরকারী খাদ্য গুদাম হইতে ১৯৯ মেট্রিক চাল ও গম তৎকালিন গুদাম কর্মকর্তা আব্দুল্যা আল মামুন আত্মসাৎ করলেও এর দায়ভার শ্রমিকদের উপর চাপানোর অপচেষ্টাসহ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আত্মসাৎকৃত এই চাল গুদাম থেকে না হলেও কতিপয় চিহ্নিত অসাধু ব্যবসায়ীদের সহযোগিতায় কাগজে কলমে মিলারদের নামে বিল করে উক্ত চাল গম আত্মসাৎ করেছেন তৎকালিন গুদাম কর্মকর্তা আব্দুল্যা আল মামুন।

সস্প্রতি উক্ত ঘটনাকে ধামাচাপা দিতে শ্রমিক সর্দার ও শ্রমিকদের উপর দায় চাপিয়ে দিয়ে শ্রমিক ছটাইয়ের অপচেষ্টা চলছে।

তিনি আরো বলেন, পলাশবাড়ী সরকারি এলএসডি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়ন রেজিঃ-রাজ: ৩১২ এর সদস্যরা দীর্ঘ ৪২ বৎসর যাবৎ সুনামের সহিত সরকারি বিভিন্ন দায়িত্ব বিশ্বস্ততার সহিত পরিচালনা করে আসছে।

কাগজে কলমে চাল ও গম চুরির ঘটনা ধামাচাপা দিতে কতিপয় কর্মকর্তা শ্রমিকদের উপর এই দোষ চাপিয়ে দিচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য যে প্রকৃত ঘটনা আড়াল করতে তৎকালীন গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মেমোরিসহ সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।