ঢাকাSunday , 1 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে রোপনকৃত ধান কর্তন করে জমি দখলের চেষ্টা

Nadigram
September 1, 2024 7:19 pm
Link Copied!

 আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে ৬৪ শতক জমির ধান কর্তন করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মিজানুর রহমান ও তার অনুসারিদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ৩১আগস্ট শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোবিনাথপুর গ্রামে। এ ঘটনায় আতংকে ভুগছেন একই গ্রামের আব্দুর রউফ ও তার অনুসারিরা।

ভুক্তভোগিদের অভিযোগে জানা গেছে,ওই গ্রামের ইসমাইল আকন্দের ছেলে আব্দুর রউফ মাস খানেক আগে তাদের ৬৪ শতক জমিতে ধান রোপন করে,কিন্তু ওই গ্রামের মিন্নতুল্যার ছেলে মিজানুর উক্ত জমি তাদের নিজেদের দাবী করে লোকজন সহ লাঠিসোডা নিয়ে ওই জমিতে প্রবেশ করে ধানগাছ গুলো কর্তন করে জমিতে হালচাষ করে।
আব্দুর রউফ জানান,আমরা দীর্ঘদিন থেকেই এই জমিতে চাষাবাদ করে আসছি,আজ হঠাৎ করেই মিজানুর তার লোকজনসহ জমিতে গিয়ে ধানগাছগুলো কর্তন করে,শুধু তাই নয় মিজান তার লোকজন নিয়ে আমাদের বাড়ী ঘরেও হামলা চালিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
এ ঘটনায় মিজানুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

পবনাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান,অনেকদিন থেকেই এই জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে,এর সমাধান হওয়া দরকার, আমরা চাই যে পক্ষের কাগজপত্র ঠিক আছে তারাই জমি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।