সামিউল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি:আজ (বৃহস্পতিবার) বিকেলে বগুড়া জেলা কারাগারের পাশে ড্রেন থেকে একরামুল হক (৪৫) নামে এক কারারক্ষীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত একরামুল হক নওগাঁ জেলার বদলগাছি থানার বাসিন্দা।জানা যায় একরামুলের রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কারাগারের বাহিড়ের দেয়ালে নাইট ডিউটি ছিলো।এরপর রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত সেখানে মামুন নামে আরেক কারারক্ষীর ডিউটি, কিন্তু মামুন অসুস্থ থাকায় তার জায়গায় ডিউটিতে যায় অন্য আরেক কারারক্ষী কিন্তু তিনি সেখানে গিয়ে একরামুল কে দেখেননি। এরপর সকাল থেকেই একরামুলের খোজ পাওয়া যাচ্ছিলো না,পরে দুপুরের দিকে ঝাড়ুদার ঝাড়ু দিতে গেলে প্রথমে একরামুলের জুতা পরিহিত লাশ দেখতে পান।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি, লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

