জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় দেয়াল চাপায় আক্কাছ আলী (৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার প্রামাণিক (৫৫) নামে আরেকজন আহত হয়েছেন।
রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস ওই গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে।নিহতের ভাতিজা আসলাম হোসেন বলেন, চাচা একই গ্রামের আনোয়ার হোসেন নামে একজনের মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন। সে সময় মাটির দেয়াল ভেঙে পড়লে আক্কাছ আলী ও আনোয়ার হোসেন চাপা পড়েন। পরে চাচাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

