ঢাকাWednesday , 3 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বহুতল বিপণিবিতান মেরিনা কমপ্লেক্সে আগুন

Nadigram
April 3, 2024 3:31 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ায় বহুতল বিপণিবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথা এলাকার এম এ খান লেনে ভবনটির ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীযদের সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ছয়তলায় হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যায়। সে সময় মা‌র্কেটের ব্যবসায়ীরা দ্রুত ভবন থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। এরপর তারা ৯৯৯ এ কল দেন। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনা স্হলে আসে।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, দুপুর সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটেছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।