ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির আয়োজিত পরিবেশকদের মাঝে গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা সভা

Nadigram
December 9, 2024 5:59 pm
Link Copied!

বগুড়া জেলা প্রতিনিধিঃ

৭ ডিসেম্বর বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির বগুড়া প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা ওয়েল কোম্পানি এবং পদ্মা অয়েল কোম্পানির এলপি গ্যাস পরিবেশকদের মাঝে সরবরাহ বৃদ্ধি এবং সুষ্ঠু বন্টন করার লক্ষ্যে বগুড়া জেলা শাখার পরিবেশকদের নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আসলাম খান বলেন, কোম্পানি গুলো গ্যাস সরবরাহ স্বাভাবিক ভাবে ডিলারদের মাঝে বন্টন করলে ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ করা সম্ভব।

আরো বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রশিদ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আব্দুল মালেক সরকার, মমতাজার রহমান আনজু, আজিজুল হক, সমর দাস, রবিউল ইসলাম এবং নুরুল ইসলাম সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।