ঢাকাSaturday , 10 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১০০ পিস ফেন্সিডিলসহ দুই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nadigram
February 10, 2024 8:59 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শেরপুরে ১০০ পিস ফেন্সিডিলসহ দুই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১০ ফেব্রুয়ারি(শনিবার) ভোররাতে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি নামক স্হানে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। এসময় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে
মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক (পিকআপ) ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নওগাঁ জেলার রানীনগর উপজেলার পার নওগাঁ খলিফাপাড়া বউ বাজার এলাকার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩১) ও চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের খাকর উদ্দিনের ছেলে বদিউর রহমান ওরফে কামরুল (৩৭)।

শেরপুর থানার অভিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বগুড়া শহর থেকে ওই দুই মাদক ব্যবসায়ী একটি নীল রংয়ের পিকআপে (ঢাকা মেট্রো -২০-৮২৮৫) আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। গোপনে বিষয়টি জানতে পেয়ে মহাসড়কের ধনকুণ্ডি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নীল রংয়ের ওই পিকআপটি আসলে দাঁড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। এসময় ট্রাকটি বন্ধ করে তারা পালানোর চেষ্টা চালায়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপে বিশেষ কায়দায় রাখা ১০০(একশ’) বোতল ফেন্সিডিল রয়েছে বলে স্বীকার করে। এরপর ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ওসি রেজাউল করিম রেজা আরও বলেন,গ্রেফতারকৃত দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী ইমরান ও কামরুলের বিরুদ্ধে বিভিন্ন জেলা- উপজেলায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দুপুরের পর বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।