ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে শ্যামাপূজা ও শুভ দীপাবলি হবে আজ

Nadigram
November 1, 2024 8:55 am
Link Copied!

মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার শ্যামাপূজা। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে শুভ দীপাবলি উৎসব।কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর।আজ রাতে শাজাহানপুরের পাশাপাশি সারাদেশের মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হবে।শাজাহানপুর আমরুল ইউনিয়নে ডেমাজানী পরাণবাড়ীয়া সর্বজনীন দুর্গা মন্দিরে শ্যামাপূজা উদযাপিত হচ্ছে।ডেমাজানী পরাণবাড়ীয়া সর্বজনীন দুর্গা মন্দিরেকমিটির উদ্যোগে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ দীপাবলি উৎসব এবং রাত ৮টায় শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে।শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে পূজা উদযাপন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক পৃথক বিবৃতিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।