ঢাকাSunday , 14 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Nadigram
April 14, 2024 7:24 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানে বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোর দূত ফাউন্ডেশন একাডেমির আয়োজনে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল (শনিবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক ইউনিয়নের আলোর দূত ফাউন্ডেশনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিউটি পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ বিপুল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলী প্রামানিক, শোলাগাড়ী শাহ লস্কর জিলানী রঃ দাখিল মাদ্রাসার সভাপতি আবু হানজালা, মাছুম আহম্মেদ, মুসফিক ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, আয়োজক ও আলোর দূত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মেহেদুল ইসলাম, আজিজুল হক, ফিরোজ কবির, যুবলীগ নেতা রাজুসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।