ঢাকাMonday , 16 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে শাজাহানপুরে ছাত্র শিবিরের রক্তের গ্রুপ টেস্ট কর্মসূচি পালন।

Nadigram
December 16, 2024 9:11 pm
Link Copied!

শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের অংশগ্রহন হিসাবে বগুড়া জেলা পূর্ব শাখার শাজাহানপুর উপজেলায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা হতে উপজেলার নগর জে এম ফাজিল মাদ্রাসা ও বামুনিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ টেস্ট করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী,এইচআরডি সম্পাদক তালিবুল হাবিব,সাবেক অফিস সম্পাদক ওরাসাতুল মোস্তফা সোহাগ, শাজাহানপুর শহর শাখার সভাপতি আহসান হাবিব,শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়র আহম্মেদ এছাড়া উপস্থিত ছিলেন আবু সায়েম,হাসানুর ইসলাম হাসান,ফাহিম ফয়সাল সহ নেতৃবৃন্দ।

নগর জিএম মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম জানান,ছাত্রশিবিরের এমন প্রশংসনীয় উদ্যোগে আমারা সাধারণ শিক্ষার্থীরা সবসময় সমর্থন করি। ছাত্রশিবিরের পক্ষ থেকে এই উদ্যোগকে আমি সহ আমার বন্ধুরা ইতিবাচকভাবে দেখছি। সত্যিকার অর্থে ছাত্র সংগঠনগুলোর এমন কর্মকাণ্ডই করা উচিৎ বলে মনে করি।

দুটি প্রতিষ্ঠানে মোট ১৫২ জন শিক্ষার্থী রক্তের গ্রুপ টেস্ট করেন।শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এ রকম কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।