ঢাকাWednesday , 8 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে প্রকাশ্যে ভোট কেনার সময় নগদ অর্থসহ চেয়ারম্যান আটক

Nadigram
May 8, 2024 7:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ‘ভোট কেনা’র সময় নগদ ৯৪ হাজার টাকাসহ জহুরুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের (প্রতীক-দোয়াত কলম) পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর পরবর্তী করণী সম্পর্কে সিদ্ধান্ত দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।