মো: শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আজফারুল হাবীব সুমনের সভাপতিত্বে ও সুপার আবুল কালাম আজাদ ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইনছান আলী,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,ইউপি সদস্য আব্দুল বাছেদ রঞ্জু,প্রতিষ্ঠাতা আলহাজ্ব আজাহার আলী,আলহাজ্ব আবুল খায়ের,উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মুকুল,মনির হোসেন শফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সেলিম রেজা,আড়িয়া যুবলীগের সভাপতি বকুল,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

