ঢাকাMonday , 14 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদ করায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা: নাহিদ এর সামনে হামলা

Nadigram
October 14, 2024 9:52 am
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ রংপুর সফরে আসেন। শনিবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় রংপুর সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলামের। জেলা প্রশাসক রংপুর এর সভাপতিত্বে শুরু হয়। এসময় প্রেসক্লাব,রংপুরের দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদ করে প্রতিকারে উপদেষ্টাসহ উপস্থিত উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাগনের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য রাখেন, সাংবাদিক জাকির হুসাইন। পরে অপর বক্তা কালের কন্ঠের আলোকচিত্রী গুলজার রহমান আদর। তার বক্তব্যেও প্রেসক্লাব,রংপুরের বৈষম্যের কথা তুলে ধরে বর্তমান সরকারের এ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপস্থিত সকলের সামনে ফ্যাসিস্ট, স্বৈরাচারী সিন্ডিকেট মেরিনা লাভলী , সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, ইসমাইল হোসেন প্রিন্স, ফরহাদুজ্জামান ফারুক, মইনুল হোসেনগং কর্তৃক কন্ঠরোধ করতে হামলা চালায় সাংবাদিক জাকির ও গোলজার রহমান আদরের ওপর। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন এর প্রধান সমন্বয়ক তিনি। ছাত্র-জনতার নেতা, উপদেষ্টা নাহিদ ইসলাম এ ন্যাক্কারজনক পরিবেশ সৃষ্টি হলে শান্ত হবার অনুরোধ করেন। একই সংগে রবিউল ফয়সাল (ডিসি) শান্ত করতে ব্যর্থ হলে আয়োজকরা উপদেষ্টাসহ সকলে মতবিনিময় অনুষ্ঠান স্থান ত্যাগ করে চলে যান। এতে পন্ড হয়ে যায় মতবিনিময় সভা। প্রশাসনের উচ্চ পদস্থদের সামনে প্রেসক্লাব, রংপুর এর নির্লজ্জ কর্মকান্ডে রংপুরের বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে ঘটনার তদন্ত কমিটি গঠন করে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্টের হস্তক্ষেপ চেয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।