ঢাকাWednesday , 21 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ সহ ফল উদ্ধার গ্রেফতার ২

Nadigram
February 21, 2024 8:30 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলা নিভৃত পল্লীতে নিষিদ্ধ মাদক পপির দেড় হাজার গাছ-ফলসহ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আফিম চাষের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার কৃতরা হলেন, জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে নুর আলম ও আব্দুল আজিজ মিয়ার ছেলে আব্দুল ওয়াহেদ মিয়া।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা ও ছড়ান দুই নিভৃত পল্লী এলাকায় গোপনে তিন কাঠা জমিতে মাদকদ্রব্য পপির চাষ করে আসছিল ওয়াহেদ ও নুর আলম। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১৫টি পপি ফলসহ গাছ উদ্ধার করে।এ ঘটনার সাথে জড়িত আফিম চাষী আব্দুল ওয়াহেদ ও নুর আলমকে গ্রেফতার করে।পপি চাষিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর মাদক আইনে মামলা দায়ের করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।