ঢাকাSaturday , 16 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বেশি দামে খেজুর বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা

Nadigram
March 16, 2024 8:37 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খেজুর বেশি দামে বিক্রি করায় রংপুরে ৩ বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সিটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজাহারুল ইসলাম। অভিযানে তিনি বিভিন্ন খেজুরের দোকানে গিয়ে ভাউচারসহ অন্য কাগজপত্র দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ৩ বিক্রেতাকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রংপুর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এই বাজারে প্রথম দিন হওয়ায় বিক্রেতাদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রির কোন সুযোগ নেই। অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুজ্জামানসহ মেট্রোপলিটন ডিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।