ঢাকাTuesday , 23 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ৫ জুয়াড়িসহ ১০ জন আটক

Nadigram
April 23, 2024 9:12 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জন জুয়াড়িসহ ১০ জনকে আটক করেছে।সোমবার দুপুরে অন্যান্য মামলায় গ্রেফতারকৃত আরো ৫ জনসহ ১০ জন কে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) নজির হোসেন এর নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসারডারা বাজারে অভিযান চালিয়ে জনৈক জাকারিয়া কাজলের চাতালে জুয়া খেলা অবস্থায় আবদুল্যাহ পুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩৭), শাফাতউল্যার ছেলে ছাবেদ আলী (৫২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে খলিলুর রহমান (৫২), ফুল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৪০),আবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০) কে গ্রেফতার করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, জুয়া মামলার ৫ জন আসামী, পীরগঞ্জ থানার নিয়মিত মামলায় গ্রেফতার ১ জন এবং অন্যান্য মামলায় রিমান্ড প্রাপ্ত ৪ জন আসামীসহ মোট ১০ জন আসামীকে সোমবার দুপুরে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।