ঢাকাWednesday , 21 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Nadigram
February 21, 2024 1:09 pm
Link Copied!

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

সকালে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয় এবং এ দিবসে উপলক্ষে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে রামেবি’র অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।প্রভাত ফেরিতে কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার (অ.দা) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, সহকারি রেজিস্ট্রার (চ.দা) রাসেদুল ইসলাম, উপ-কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম, মিজানুর রহমান, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, মাসুম খান সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজা, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নূর-রায়হান, জাহিদ হাসান, মাহফুজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, আসাদুর রহমান, সিমা আক্তার, আব্দুস সোবহানসহ সকল কর্মকর্তা-কর্মচারী র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।