ঢাকাWednesday , 15 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

Nadigram
May 15, 2024 8:32 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) সকালে চান্দাইকোনা খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এসএম নজরুল ইসলাম, চাল কল মালিক সমিতির সদস্য আবদুল মোত্তালেব, আরিফুল ইসলাম সহ আরো অনেকে।

চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ২৫২ মেট্রিক টন ধান ও ৪৫ টাকা কেজি দরে ১০ হাজার ৫২০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের কার্যক্রম চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।