ঢাকাTuesday , 22 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে আর্মির অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান : মাদকসহ ৩ ব্যবসায়ী আটক

Nadigram
October 22, 2024 8:02 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের মাধ্যমে মাদক সহ ৩ কারবারিকে আটক করেছে নিমগাছী আর্মি ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নিমগাছী আর্মি ক্যাম্প কমান্ডার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাসির উদ্দীন খাঁন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোলাপ মোল্লার পু্ত্র মন্টু হোসের বাড়ী থেকে ৩ কেজি গাঁজা, ৭ পিস ইয়াবা, ৬টা মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও মাদক সেবনের যন্ত্রপাতি সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জন্তিপুর গ্রামের মৃত গোলাপ মোল্লার পুত্র রফিকুল ইসলাম ও মন্টু মিয়া, বগুড়া জেলার ব্র্যাক বটতলা গ্রামের দুদু মিয়ার ছেলে রায়হান।

আটককৃত আসামিদের তাড়াশ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।