ঢাকাWednesday , 25 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে পার্শ্ব রাস্তা চালু করা ও  ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন

Nadigram
June 25, 2025 7:10 pm
Link Copied!

এসকে রাজু,রায়গঞ্জ প্রতিনিধি:

ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ অফিসের সামনে মহাসড়ক অবরোধ করে ডিভাইডার স্থাপন ও পার্শ্ব রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (২৫ জুন) সকালে রায়গঞ্জ উপজেলার পল্লী বিদুৎ অফিসের সামনে দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা।এতে মহাসড়কের উভয় পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।এই যানজট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে ফোরলেন রাস্তার পল্লী বিদুৎ অফিসের সামনে পার্শ্ব রাস্তাটি অজ্ঞাত কারনে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।পাশ্ববর্তী এই রাস্তা বন্ধ থাকা ও রোড ডিভাইডার না থাকার কারণে গত এক বছরে ৬ থেকে ৭ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।বক্তারা আরও জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম।অথচ অজ্ঞাত কারণে পল্লী বিদুৎ অফিসের সামনের পার্শ্ব রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে।জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পার্শ্ব রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার দেয়ার দাবি জানান তারা।বক্তারা অভিযোগ করেন, রাস্তার এমন অবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করেনি।স্থানীয়রা পার্শ্ব রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার স্থাপনের দাবি জানান।দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত কুমার তালুকদার, পল্লী চিকিৎসক জাকির হোসেন, ইউপি সদস্য আনিসুর রহমান, ছাত্রদল নেতা জাকারিয়া সহ শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।