ঢাকাSunday , 1 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব না দিয়ে প্রশাসক নিয়োগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন

Nadigram
December 1, 2024 9:13 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদ গুলোতে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব না দিয়ে প্রশাসক নিয়োগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পরিষদের জনসাধারণ উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক, উপজেলা যুব দলের আহবায়ক আব্দুর রাজ্জাক রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদ গুলোতে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করেন।অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।