ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে মাসকলাই বীজ ও সার বিতরণ

Nadigram
August 22, 2025 6:01 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।

২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১’শ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন।

বিতরণ অনুষ্ঠানে ধানগড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদিরসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ পৌর সভার শতাধিক কৃষক, বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।