ঢাকাSunday , 14 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শাজাহানপুরে কিশোরী ধর্ষন,ধর্ষক গ্রেফতার

Nadigram
April 14, 2024 7:26 am
Link Copied!

মো: শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে এক কিশোরী (১৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কৌশলে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।

ভুক্তভোগী শনিবার (১৩ এপ্রিল) সকালে নিজেই বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী উপজেলার ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ‍্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মামলা এজাহার সূত্রে জানাগেছে,
আমরুল ইউনিয়নের ফুলকোট সোনাইডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের মেয়ের সাথে একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাজাহান আলীর ছেলে মো: নিয়ামুল ইসলাম (২১ ) মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে গত ৯ এপ্রিল রাত ৭ টার দিকে প্রেমিক নিয়ামুল উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের জৈনক জাকারিয়া মিয়ার বাড়ীতে দেখা করার কথা বলে। তার ডাকে সাড়া দিয়ে দেখা করলে ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে ঐ বাড়ীর একটি শয়ন কক্ষে ডেকে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে এসে ওই কিশোরী পরিবারের সবাইকে বিষয়টি জানায়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ এনে শাজাহানপুর থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত নিয়ামুলকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।