ঢাকাSunday , 3 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবউন্নয়ন কর্মকর্তাকে শোকজ

Nadigram
November 3, 2024 7:03 pm
Link Copied!

মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে স্পষ্ট কারণ উল্লেখ করে শোকজ জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্মের “আলহামদুলিল্লাহ” সম্পর্কে আপত্তিকর পোস্ট করেন।তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন “ইদানিং সবচেয়ে ভয়ংকর শব্দ আলহামদুলিল্লাহ”। তিনদিন আগে করা মন্তব্যটি জানাজানি হলে উপজেলা ধর্মপ্রিয় এলাকাবাসী, শিক্ষার্থীরা সমালোচিত বিতর্কিত যুব কর্মকর্তার শাস্তির দাবি করেন।এক পর্যায়ে সেই বিতর্কিত যুব কর্মকর্তা পোস্ট ডিলিট করে ক্ষমা প্রার্থনা করেন।
উপজেলা প্রশাসন থেকে জানা যায় যে ,ধর্মীয় অনুভুতিতে আঘাতজনিত কারণ ও চাকরি বিধি বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।