ঢাকাMonday , 5 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর উপজেলা পরিষদের প্রাচীর ভেঙ্গে ফেলল দুর্বৃত্তরা

Nadigram
February 5, 2024 11:54 am
Link Copied!

তাজুল ইসলাম :গতকাল  রবিবার ৪ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে উপজেলা পরিষদের নির্মানাধীন প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। উল্লেখ্য, শেরপুর উপজেলা পরিষদের কোন প্রাচীর না থাকায় দীর্ঘদিন যাবত অরক্ষিত অবস্থায় ছিল উপজেলা পরিষদ প্রাঙ্গন। গত বছর উপজেলা পরিষদের প্রাচীন নির্মাণের কাজ হাতে নেয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাচীরের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে। এ অবস্থায় পরিষদের দক্ষিণ দিকে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কিন্তু সেই ফাঁকা জায়গা দিয়ে সন্ধ্যার পরে বিভিন্ন প্রকার দুর্বৃত্ত ও মাদকসেবনকারী পরিষদের ভিতর প্রবেশ করত। এ কারণে সেই ফাঁকা জায়গাটিও বন্ধ করে দেয় প্রকৌশল বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান। এর আগে সাধারণ মানুষের চলাচলের জন্য ১৮ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে একটি বিকল্প রাস্তাও তৈরি করে দেওয়া হয়। কিন্তু দুর্বৃত্ত ও মাদক সেবনকারীদের জন্য উপজেলা পরিষদের দক্ষিণ পাশের অন্ধকার জায়গাটি উপযোগী। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে তারাই কাজটি করে থাকতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন ঘটনা ঘটার খবর পেয়েই তিনি পুলিশসহ সেই স্থান পরিদর্শন করেন। ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগ ইতিমধ্যে থানায় জিডি করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন দক্ষিণ দিকের অন্ধকার জায়গাটিতে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে অফিসার্স ক্লাবের উদ্যোগে একটি ব্যাডমিন্টন কোট নির্মাণ করা হচ্ছে ‌। মাদক নয় বরং যুব সমাজকে ক্রীড়া মুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরী। প্রয়োজন হলে প্রশাসন আরো কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।