তাজুল ইসলাম :বগুড়া শেরপুরে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিভিন্ন জায়গায় টহল কার্যক্রম শুরু।আজ পহেলা জানুয়ারি ২০২৪ রোজ সোমবার বিকাল ৫ ঘটায় শেরপুর উপজেলার পৌরশহরের শেরপুর-ধুনট মহাসড়কের ধুনট মোর এলাকা থেকে এই টহল কার্যক্রম শুরু করেন।টহল কার্যক্রমে নেতৃত্ব দেন, সহকারি কমিশনার ভূমি ও দ্বাদশ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম। সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম (রেজা), বিজিবি কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, শেরপুর থানার পুলিশ সদস্য বিজিবি সদস্য, আনসার সদস্য।এ সময় এসিকস্টিভ ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ও ভোট কেন্দ্র পরিদর্শন করবেন। এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য বলেন, আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

