তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে দক্ষিণ আমন হান্নানের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মুকুল আকন্দের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিশোর তামিম ১০ জুলাই সকাল সাতটা থেকে নিখোঁজ হয়েছে পরে ঐ রাত্রেই থানায় জিডি করেন পরিবারের লোকজন।জিডির পরের দিন ১১ জুলাই সকালে দক্ষিণ আমইন গ্রামের হান্নানের পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন থানায় খবর দেয় স্থানীয় লোকজন।পরে এলাকাবাসীর সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিয়ার ও শেরপুর থানার ওসি রেজাউল করিম পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে।পরে বস্তা থেকে লাশ বের করলে দক্ষিণ আমুইন গ্রামের মুকুল আকন্দ লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন।খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ঘটনার স্থল পরিদর্শন করেন।এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা) জানান, লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর কারণ জানা যাবে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

