তাজুল ইসলাম:১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। বুধবার (১৭ এপ্রিল) বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আ. লীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।এছাড়াও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মকবুল হোসেন, বীর মুক্তি যোদ্ধা ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক আকতার উদ্দিন প্রমুখ।

