ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ৭ দিনব্যাপী রংপুর বইমেলার উদ্বোধন

Nadigram
March 1, 2024 7:42 am
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:
সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে উদ্বোধন হয়েছে ৭ দিনব্যাপী রংপুর বইমেলার। আজ মঙ্গলবার বিকেলে ৫ টায় নগরীর টাউনহল মাঠে সরকারি গণগ্রন্থাগারের সামনে আয়োজিত রংপুর বইমেলার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ, এন্টাপ্রেরাণার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিখন, রংপুর স্টিল এর ব্যবস্থাপনা পরিচালক কবি ও ক্রীড়া সংগঠক হামিম আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন লেখক সংসদ রংপুরের সভাপতি আবুল কাশেম মাস্টার, লেখক ও অনুবাদক মোস্তফা তোফায়েল হোসেন, রংপুর বইমেলার যুগ্ম আহবায়ক সোহানুর রহমান শাহীন, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক। এতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বইমেলা ২০২৪ এর সদস্য সচিব লেখক ও সাংবাদিক রেজাউল করিম জীবন। সভাপতিত্ব করেন রংপুর বইমেলা ২০২৪ এর আহবায়ক মনজিল মুরাদ লাভলু।উদ্বোধনী বক্তব্যে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, স্থানীয় লেখকগণ নিজেরা সম্মিলিতভাবে রংপুর বইমেলার আয়োজন করে আসছে। এটি একটি ভালো উদ্যোগ। এই বইমেলা আয়োজনের মাধ্যমে তরুণরা বইমেলায় আসবে, বই কিনবে, বই পড়বে, বইমুখি হবে। এ প্রজন্মকে বইমুখী করতে পারলে প্রজন্মকে আগামীর জন্য যোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে। এসময় মেয়র সম্মিলিত লেখক সমাজের উদ্যোগে বইমেলার ধারাবাহিকতায় রক্ষা সহযোগিতার মাধ্যমে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বইমেলায় এবারে রংপুরসহ দেশের বিভিন্ন অভিযাত প্রকাশনীসহ ২৪ টি স্টল রয়েছে। রংপুর বইমেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। সেই সাথে মেলায় বিকেলে সাহিত্য সংগঠনের পরিবেশনা, সন্ধ্যায় আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক, এরপর লেখক ও পাঠকদের নিয়ে বইকথন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।