কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ,কৈশোরে গর্ভধারণ, কিশোর কিশোরীদের সাস্থ,পুষ্টি, নিরাপদ সাস্থ, নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবি, যুবসংগঠন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
শনিবার(২০ এপ্রিল) আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিংড়া নাটোরের আয়োজনে উপজেলা সাস্থ কমপ্লেক্সে হলরুমে এটি অনুষ্ঠিত হয়
পরিবার পরিকল্পনা নাটোর এর উপপরিচালক মোসাঃ মাহফুজা খানমের সভাপতিত্বে সাস্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগ এর পরিচালক জনাব এনামুল হক, এছাড়াও সংশ্লিষ্ট সাস্থ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হা-মীম তাবাসসুম প্রভা,পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক জনাব আব্দুর রউফ মল্লিক, সিংড়া সাস্থ কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব এএসএম আলমাস, ৯নং তাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা সহ স্থানীয় অতিথিবৃন্দ

