ঢাকাFriday , 10 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছে যারা

Nadigram
May 10, 2024 8:56 am
Link Copied!

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলায়
০৮-০৫২৪ ইং তারিখে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম ।
এ নির্বাচনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ফলাফলে জয়লাভ করেছে মোহাম্মদ রিয়াজ উদ্দিন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদ ইউসুফ (দোয়াত কলম) পেয়েছেন ৪৩ হাজার ৯৮৪ ভোট।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) প্রতীকের আশরাফুল আলম পেয়েছেন ২৭ হাজার ৬৮৪ ভোট।
বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার (দোয়াত কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৮৪২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদিউজ্জামান ফকির (মোটরসাইকেল) পেয়েছেন ৪৯ হাজার ৩৫৭ ভোট ।
এর আগে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে তিনটি উপজেলায় বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।