কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। এই ধাপের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে প্রথম প্রথম আড়াই ঘন্টায় কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক কম দেখা গেছে। ভোররাত থেকে বৃষ্টি থাকায় ভোটারদের কেন্দ্রে আসতে দেরি হচ্ছে বলে একাধিক প্রার্থীর কর্মি সমর্থকগণ জানিয়েছেন।তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে। এখনো পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজিপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।এবার কজিপুরে ১২ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১২২ টি কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ২ লক্ষ ৩৪ হাজার ৫৯৮ জন। পুরুষ ১ লক্ষ ১৪ হাজার ১৬২ জন এবং মহিলা ১ লক্ষ ২০ হাজার ৪৩৫ জন। অন্যান্য ১ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

