নিজস্ব প্রতিবেদক, তাজুল ইসলাম।
সিরাজগঞ্জের কাজীপুর সোনামুখীতে গোডাউনের তালা মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সোনামুখী বাজারের দক্ষিণ- পূর্ব ব্রিজ সংলগ্ন একটি গোডাউনে এ ঘটনা ঘটে ।অভিযোগ সূত্রে জানা যায়,বগুড়া জেলার শেরপুর তাজপুর পাড়া গায়ের বাসিন্দা মৃত হাসান আলীর ছেলে নুরুল ইসলাম (৩৪) ঘটনা স্থালে গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবৎ ব্যবস্থা পরিচালনা করেছিলেন।গত ২৪ শে মে তিনি মালামাল সহ গোডাউন তালা বদ্ধ করে চাবি নিয়ে চলে আসেন।পরবর্তীতে ১৩ ই জুন গোডাউন থেকে মালামাল আনতে গেলে তিনি দেখেন তার গোডাউনের তালা ভাংগা এবং গোডাউনে কোন মালামাল নেই।তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন জানান,একই জেলা উপজেলার খন্দকার টোলার বাসিন্দা মৃত আমিনুল ইসলামের ছেলে মো: শরিফুল ইসলাম শুভ (৩৩)সহ রেজওয়ান (৩৮) গোডাউনে থাকা ২০ লক্ষ ৬৮ হাজার ৫০০/- টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।জানতে চাইলে, কাজীপুর থানা পুলিশ জনান,ভিকটিম কতৃক লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযোগের ব্যাপারে অভিযুক্তের কাছে জানতে চাইলে তারা করো তথ্য দেয়নি

