ঢাকাThursday , 13 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি রানা, সম্পাদক সাদী

Nadigram
March 13, 2025 8:52 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

হিলফুল ফুজুল বাংলাদেশ এর ত্রি-বার্ষিক সম্মেলনে সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আতিকুর রহমান সাদী।বুধবার সন্ধ্যায় শহরের সরকারপাড়া একটি মাদ্রাসায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় আগামী তিন বছরের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন মুফতি জাকারিয়া মাসউদ, হাফেজ জসিম উদ্দিন জনি, সহ-সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ইমরান, প্রচার সম্পাদক মাওলানা জুলকারনাইন, শিক্ষা সম্পাদক রবিউল করিম খোকন, সমাজকল্যাণ সম্পাদক বাবুল হাসান বকুল, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকি, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কাবিল উদ্দিন কাফি, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল রুহান।নির্বাচক ছিলেন মুহাদ্দিস আবু বকর ইবনে সানা, মাওলানা ওমর ফারুক ও মুফতি রুহুল আমিন।বিকেলে সংগঠনের পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে সংগঠনের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।