ঢাকাTuesday , 26 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

৫ লাশের জানাজা এক সাথে সম্পন্ন

Nadigram
March 26, 2024 7:11 pm
Link Copied!

জুড়ী, প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ী গ্রামে আজ ভোরে একই পরিবারের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী ৫ জন লাশের জানাজা বিকাল ৪ ঘটিকায় হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার পর জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়া বেগমকে (১২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫ টার দিকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। ফজরের নামাজ পড়ার পর স্থানীয়রা বিদ্যুৎ লাইনের একটি খুঁটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন ট্রান্সফরমার সংলগ্ন ঘরের লোকজন মরে পড়ে আছে।

এদিকে ঘটনার পর পল্লী বিদ্যুতের মৌলভীবাজার জেলার জিএম এ বি এম মিজানুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সারোআর আলম, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।