ঢাকাWednesday , 5 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

অফিস আছে কর্মকর্তা নেই, গেটে ঝুলছে তালা!

Nadigram
March 5, 2025 9:48 am
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

সরকারি কোন ছুটি নেই, তবুও খাদ্য নিয়ন্ত্রক অফিসে ঝুলছে তালা। এমনই চিত্র দেখা গেছে,ময়মনসিংহের নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার অফিসে। সকাল গড়িয়ে দুপুর, তবুও খোলেনি অফিসের তালা।তিনি নিয়মিত অফিসে না আসায় বিঘ্নিত হচ্ছে সেবা নিতে আসা গ্রহীতাদের সকল কার্যক্রম।ভুক্তভোগীরা কয়েক ঘণ্টা অবস্থান করলেও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দেখা মেলেনি। সরকারি বিধি মোতাবেক সকাল ৯টায় অফিস খোলার নিয়ম থাকেলেও তিনি প্রতিনিয়ত আসেন দুপুরে। আবার কোনো কোনো দিন অফিসেই আসেন না। তার খেয়াল খুশিমত চলে অফিস।সকাল সাড়ে এগারোটার দিকে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা দিলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।সেবা গ্রহীতাদের অভিযোগ বিভিন্ন অযুহাতে অফিস ফাঁকি ও সঠিক সময়ে উপস্থিত না থাকায় অনিয়মই যেন নিয়ম হয়ে উঠেছে এই কর্মকর্তার।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, আমি গত সপ্তাহে আইছিলাম চাউলের খাটটা নতুন কইরা নিতে। অহন তো দেহি অফিসে কিউই নাই। রোজার দিন আর কতক্ষণ বইয়া থাকন যাইবো।এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের জানতে চাইলে তিনি বলেন,অনুমতি ছাড়া অনুপস্থিতি থাকার সুযোগ নেই। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।