ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রতনকান্দিতে রাস্তার ধারে বৃক্ষরোপণ করলেন বৃক্ষপ্রেমী মোঃ রাশেদুল হাসান মামুন

Nadigram
June 29, 2026 1:31 am
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:

২৮ জুন, রবিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বৃক্ষপ্রেমী মোঃ রাশেদুল হাসান মামুন।

এ সময় তিনি বলেন, “গাছ আমাদের জীবন ও পরিবেশের অপরিহার্য অংশ। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি নিজে বৃক্ষরোপণ করছি এবং সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানাই।

আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।