নিজস্ব প্রতিবেদক:
এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাজো গ্রামে এ ঘটনা ঘটে৷নিহতের নাম রেদোয়ান ইসলাম ওই এলাকার মেরাজুল ইসলামের ছেলে। সে দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করেছে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রেদোয়ানকে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

