ঢাকাFriday , 26 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে জাতীয় আদিবাসী পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

Nadigram
April 26, 2024 8:12 pm
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় আদিবাসী পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুহস্পতিবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কাজিপুর আদিবাসী পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র মালো। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্ত্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কৃষিবিদ বিমল খালকো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক চন্দ্র বানিয়ার্স। সম্মেলনে বক্তাগণ আদিবাসী হিসেবে নিজেদের সাংবিধানিক স্বীকৃতিসহ একটি ভূমি কমিশন গঠনের দাবী জানান। অনুষ্ঠানে কাজিপুর উপজেলা আদিবাসী পরিষদের ২১ সদস্যসহ শতাধিক আদিবাসী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।