ঢাকাTuesday , 5 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক আওয়ামীলীগ নেতার শুভেচ্ছা বিনিময়

Nadigram
March 5, 2024 8:03 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকার জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক আওয়ামীগ নেতা আশরাফুল আলম।

কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম মঙ্গলবার সকালে তার অনুগতদের নিয়ে শুভেচ্ছা বিনিময়ে বের হন। এসময তিনি সীমান্ত বাজার উপজেলা পরিষদ, মেঘাই বাজার হয়ে শিমুলদাইড়, চালিতাডাঙ্গা, হরিনাথপুর হয়ে সোনামুখী বাজারে পৌঁছান। সেখানে শুভানুধ্যায়িদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আলমপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে আশরাফুল আলম বলেন, শেখ হাসিনা হাসিনা এই প্রথম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক মুক্ত ঘোষণা করেছেন। এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মি হিসেবে আমিও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় রয়েছি। আশা করি কাজিপুরের জনগণ সঠিক এবং যোগ্য নেতাকে বেছে নিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।