ঢাকাFriday , 22 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর উপজেলা চেয়ারম্যান পদে সিরাজী কে শতভাগ ভোট দেওয়ার প্রত্যাশা

Nadigram
March 22, 2024 8:16 am
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জে খলিলুর রহমান সিরাজী’র জনসাধারণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৩ টার দিকে কাজিপুর সদর ইউনিয়নের বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আগামী ৮ মে ২০২৪ কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সিংড়াবাড়ী,বেতগাড়ী, প্রজারপাড়া,বিলদুয়ারিয়া, এবং গান্ধাইল ইউনিয়নের পাটগ্রাম ও দুবলাই গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান সিরাজী।এতে সভাপতিত্ব করেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: শহিদুল ইসলাম।এসময় উপস্থিত বক্তব্য রাখেন , অধ্যক্ষ মনৌজ রায়,দুবলাই ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, গান্ধাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর হোসেন, ৯ নং ওয়ার্ডের সম্মানিত মুরুব্বি আব্দুল বারিক, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মানিক, ৮ নং ওয়ার্ডের সাবেক সেনাসদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, কাজিপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলী আসলাম, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার। তারা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মো: খলিলুর রহমান সিরাজী কে কাজিপুর ইউনিয়ন ও গান্ধাইল ইউনিয়ন থেকে শতভাগ ভোট দিয়ে আবারও উপজেলা চেয়ারম্যান পদে জয়যুক্ত করবো। খলিলুর রহমান সিরাজী যোগ্য, সৎ ও ন্যায়নিষ্ঠাবান সফল চেয়ারম্যান। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে কাজিপুর উপজেলার উন্নয়ন অব্যাহত থাকবে বলে জনসাধারণের মাঝে ভোট চেয়েছেন। উক্ত সভা সঞ্চালনা করেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো: জুয়েল রানা।উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: খলিলুর রহমান সিরাজী বলেন, রাজনৈতিকভাবে মানুষ করেছেন আপনারা। আমি সাধারণ মানুষের পাশে থেকে বড় হয়েছি। আমার নেতা ও সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি যেকোন পরিস্থিতিতে জনগণের পাশে থেকেছি। আমাকে যখন যেভাবে ডেকেছে সেভাবেই সারা দিয়েছি। আগামী ৮ মে ভোট দিয়ে জয়যুক্ত করে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ চাই। এছাড়াও নির্বাচন উপলক্ষ্যে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।