ঢাকাThursday , 1 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কাজীপুরে বেড়েছে গমের আবাদ

Nadigram
February 1, 2024 7:36 am
Link Copied!

মাহমুদুল হাসান শুভ ,কাজীপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

অনুকূল আবহাওয়া, কৃষি অফিসের সঠিক সময়ে প্রণোদনার বীজ ও সার বিতরণের কারণে এবছর সিরাজগঞ্জের কাজীপুরে গমের আবাদ বেড়েছে দশ হেক্টর। যমুনা অধ্যুষিত চরাঞ্চলসহ কাজীপুরের মোট ৩৬০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এরই মধ্যে গমের চারাগুলো সুপুষ্ট হয়ে উঠেছে।কাজীপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবছর গমের আবাদ বাড়ানোর লক্ষে উপজেলার ৭৫০ জন কৃষককে সময়মতো ২০ কেজি উচ্চ ফলনশীল বারি ৩১, ৩২ ও ৩৩ জাতের বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।সেইসাথে এবছর অনুকূল আবহাওয়ার কারণে এরইমধ্যে গমের ক্ষেতে শীষ বের হতে শুরু করেছে। সোমবার দুপুরে উপজেলার বীরশুভগাছা আব্দুসসাত্তারের গমের প্রদর্শনী পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। তিনি জানান, কাজিপুরে এক সময় অনেক বেশি গমের চাষ হতো। নানা কারণে তা কমে গিয়েছিলো।এবছর আবারো কৃষকের মাঝে গম চাষে আস্থা ফিরে এসেছে। এবার গমের ফলনও অন্য যেকোন সময়ের চেয়ে বেশি হবে বলে আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।