ঢাকাSunday , 14 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে (সিএসএস) উদ্দ্যোগে বিজ্ঞান ও গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে

Nadigram
April 14, 2024 7:14 am
Link Copied!

শাকিল আহমেদ (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সচেতন ছাত্র সমাজ (সিএসএস) উদ্যোগে, বিজ্ঞানের মাঝে গণিত বাস,গণিত- বিজ্ঞানে হোক মেধা বিকাশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ মির্জা শহিদুল ইসলাম- সাবেক সভাপতি সচেতন ছাত্র সমাজ (সিএসএস)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাফিদুল ইসলাম জয়- সভাপতি সচেতন ছাত্র সমাজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল – সংসদ সদস্য সিরাজগঞ্জ ০৫।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল – ব্যবস্হাপনা পরিচালক ওয়াটা কেমিক্যাল লিঃ, ড. শাহ মোহাম্মদ সেলিম রেজা -আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ(ঢাকা মহানগর উত্তর), মোঃ তাজ উদ্দিন – সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চৌহালী উপজেলা শাখা, শ্যামল কুমার দত্ত – অফিসার ইনচার্জ চৌহালী থানা, ইন্জিনিয়ার আব্দুল মোমেন -প্রজেক্ট ডিরেক্টর গ্যাস মিটারিং,আবুল কালাম মোল্লা -চেয়ারম্যান বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ, আবু দাউদ খোকন -সিনিয়র উপদেষ্টা সচেতন ছাত্র সমাজ, আব্দুল কাহহার সিদ্দিকী – প্রধান শিক্ষক সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তব্যে বলেন সচেতন ছাত্র সমাজ (সিএসএস) ছাত্রদের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে চৌহালীর ছাত্ররা অনেক ভাবে সহযোগিতা করা হবে।

উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।