ঢাকাMonday , 1 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

তরুণ-কিশোর উদ্ভাবকরাই আমাদের ভরসা . কাউন্সিলর প্রার্থী রনি

Nadigram
July 1, 2024 9:09 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: মো:মেহেদী হাসান

উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও বর্তমান নন্দীগ্রাম পৌর আওয়ামিলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম(রনি)।রনি নন্দীগ্রাম কলেজপাড়ার স্থায়ী বাসিন্দা।তরুন সমাজসেবক রনি নন্দীগ্রাম পৌরসভার তরুন ভোটারদের সমর্থনে নির্বাচনে আত্মপ্রকাশ করেছেন।এলাকার যুবসমাজকে নিয়ে তিনি বহুবিধ উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।পৌরসভার ৭নং ওয়ার্ডকে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে তুলে ধরতে চান।দীর্ঘদিন ছাত্ররাজনীতির অভিজ্ঞতা ও সেবার মাধ্যমে তিনি এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন।তিনি তৃনমূলের উন্নয়নের মাধ্যমে দেখিয়ে দিতে চান একজন যোগ্য জনপ্রতিনিধি জনগনের জন্য আশীর্বাদ। তিনি নন্দীগ্রাম উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আনোয়ার হোসেন রানার স্নেহাশিস।রনি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আদর্শে উজ্জীবীত হয়েই নিজেকে জনসেবায় আত্মনিয়োগ করতে চান।তিনি আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামের সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা লিফলেট বিতরণ শুরু করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।