ঢাকাMonday , 18 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ছাত্রলীগের ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ

Nadigram
March 18, 2024 9:37 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে ইফতার, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।রোববার (১৭ই মার্চ) নন্দীগ্ৰাম পৌর শহরের দক্ষিণ পাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা চত্বরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদের আয়োজনে  ইফতার, দোয়া মাহফিল ও কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়। ৬০ জন এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, নন্দীগ্ৰাম উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম রাজ্জাক,বগুড়া জেলা ছাত্রলীগ নেতা নাঈম হাসান,সাব্বির আহমেদ, শাফিন, বন্ধন, রুদ্র , নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ -তানভীর আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল,আব্দুল্লাহ আল রোমান, সিমান্ত মোহন্ত,মোঃহারুনুর রশিদ,মোঃমাহিন হোসেন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ। পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া  অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক জোবায়ের ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।