ঢাকাThursday , 16 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম উপজেলাকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সহ সকল ধরনের অপরাধমুক্ত গড়ে তুলবো: শুভ আহম্মেদ

Nadigram
May 16, 2024 6:49 pm
Link Copied!

আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধি:

আসন্ন নন্দীগ্রাম উপজেলা পরিষদে এ বছরে ৬ষ্ঠ ধাপে আগামী ৫ই জুন নন্দীগ্রাম উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।নন্দীগ্রাম উপজেলা পরিষদে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নন্দীগ্রাম উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ।তিনি সকল ভোটারদের কাছে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এবং সকল ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন।সকল মানুষের কাছে শুভ আহম্মেদ দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।তিনি প্রতিটি ইউনিয়ন,,ওয়ার্ড,,বাজার,,গ্রাম,,মহল্লার এমনকি পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

শুভ আহম্মেদ বলেন আমি এইবার নন্দীগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দুয়ারে এসেছি।আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে একবার সেবা করার সুযোগ দেন।আর আল্লাহ তাআলা যদি আমাকে সম্মান দেন।তাহলে নন্দীগ্রাম উপজেলার কে সকল ধরনের সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত মাদকমুক্ত সহ নন্দীগ্রাম কে একটি মডেল উপজেলা গড়ে তুলব।নন্দীগ্রাম উপজেলা কে বেকার মুক্ত করব।আমি যদি নির্বাচিত হলে আপনাদের সকল ধরনের হায়রানী পেরেশান সহ দূর করে দিব। আপনাদের ঘরে ঘরে আমার সেবা পৌঁছে দিব।অনেক সময় দেখা যায় নন্দীগ্রাম উপজেলায় এসে আপনারা নাই নাই শব্দ শোনেন।আমি শুভ আহমেদ যদি নির্বাচিত হয় তাহলে এই ধরনের সকল নাই নাই শব্দকে আমি দূর করে দেব।আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেন।আমার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।