বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) বেলা ১১ ঘটনায় সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার ধান সিঁড়ি সভাকক্ষে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, সার্ভেয়ার সারোয়ার জাহান,বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য খালেদা বেগম প্রমুখ। এসময় পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

