ঢাকাThursday , 14 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়ায় নবাগত ইউএনও’র প্রথম মাসিক সভা

Nadigram
March 14, 2024 8:15 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার নবাগত ইউএনও হা-মীম তাবাসুম প্রভার সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস সহ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতিমুলক আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা হক রোজী সহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।
আলোচনার আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হা-মীম তাবাসুম প্রভা উপস্থিত সকলের সাথে পরিচিতিমুলক মতবিনিময় করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
প্রশাসনের ৩৫ তম ব্যাচের ক্যাডার হা-মীম তাবাসুম প্রভা চলতি মাসের প্রথম সপ্তাহে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।