ঢাকাFriday , 18 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও জুলাই কর্ণার উদ্বোধন

Nadigram
July 18, 2025 10:27 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’ উপলক্ষে ‘জুলাই কর্নার-২০২৪’-এর শুভ উদ্বোধন ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

অনুষ্ঠানের অংশ হিসেবে নান্দাইল উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এরপর উপস্থিত সকলে মিলে মোমবাতি প্রজ্বলন করে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই উপলক্ষে ইউএনও সারমিনা সাত্তার জানান, সারা দেশের মতো নান্দাইল উপজেলা প্রশাসনও সরকারিভাবে এই কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ‘জুলাই পুনর্জাগরণ’ সফলভাবে আয়োজন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জুলাই কর্নার-২০২৪’ ও মোমবাতি প্রজ্বলন এর কর্মসূচি উদ্বোধনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল,এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন, ময়মনসিংহ জেলা এনসিপির নেতা সোলায়মান হাকিম বুলবুল, জুলাই যোদ্ধা শেখ সাদী, রকি মিয়া,সাংবাদিক মুশেদুল কবির রিপন,আব্দুল কাইয়ুমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও সারমিনা সাত্তার বলেন, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ যথাযথ ভাবে পালন ও অনুষ্ঠান সাফল্য মন্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।ইউএনও সারমিনা সাত্তার নান্দাইলে যোগদানের পর থেকে তাঁর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।