নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম
ময়মনসিংহের নান্দাইলে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র্যালি করেছে বিএনপি’র নেতৃবৃন্দ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে নেতাকর্মীরা বলেন, “সকল অপশক্তিকে পরাজিত করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।
পরে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বিএনপির প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়।এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

